রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত

সাদ এরশাদ শপথ নিবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ শপথ নিবেন। তার নাম ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ (বৃহস্পপতিবার) শপথ অনুষ্ঠান হবে।

বুধবার নির্বাচন কমিশন সিনিয়র সচিব মুহা. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুসারে বৃহস্পতিবার দুপুরে সাদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংসদ সচিবালয়ে স্পিকারের কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরিন শারমিন।

শপথ অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়ের কাছে গেজেটের কপি পাঠিয়েছে ইসি সচিবালয়। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্টপতি এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতিকে নির্বাচন করে বিজয়ী হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ