শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

বিএনপির সমাবেশে পুলিশি বাধা, চরম উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিএনপির জনসমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টা থেকে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না থাকায় খণ্ড খণ্ডভাবে বিপুল সংখ্যক নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপির এ সমাবেশে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি।

এদিকে জনসমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নয়াপল্টনের আশপাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান এবং জলকামানবাহী গাড়ি। এদিকে সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়েছেন বিএনপির প্রতিনিধি দল।

আজ সকালে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে যান। তবে এখনও সমাবেশের অনুমতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ