শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

জিঙ্গাসাবাদের পর 'ছাড়া পেলেন' মুফতি রিজওয়ান রফিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

বিতর্কিত সংগঠন হিযবুত তাওহীদের অপপ্রচারের বিরুদ্ধে নেতৃত্ব প্রদানকারী বক্তা মুফতি রিজওয়ান রফিকী ছাড়া পেয়েছেন।আজ ১৩ অক্টোবর দুপুর ১ টার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোন প্রকার মামলা বা অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায় নি।

এর আগে শুক্রবার গাজীপুর বোর্ড বাজার এলাকায় "মারকাজুন নূর গাজীপুর" থেকে ডিবি পরিচয় রাত ৯টার সময় তাকে তুলে নেন বলে আমাদেরকে জানিয়েছিলেন তার বড় ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী।

তবে আটকের পর থেকে পুলিশ বা ডিবি কার্যালয়ের পক্ষ থেকে কোন প্রকার বিবৃতি বা ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। তবে গতকাল নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পারি তিনি ডিবি হেফাজতে ছিলেন।

আজ তার শুভাকাঙ্খীদের প্রচেষ্টায় দুপুর ১ টার দিকে মুক্তি পান তিনি। কিছু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুফতি রিজওয়ান রফিকী।

তিনি আরো বলেন, যারা আমার জন্য দোয়া করেছেন আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে প্রশাসন ও পুলিশ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তারা নিয়মিত আমার খোঁজখবর নিয়েছেন। সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়েছেন। এজন্য তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

‘আমার প্রতি কোন প্রকার অত্যাচার বা অশোভন মূলক আচরণ করেনি পুলিশ ভাইয়েরা। যথেষ্ট সম্মান মর্যাদা ও আন্তরিকতা দেখিয়েছেন।’ যোগ করেন মুফতি রিজওয়ান রফিকী।

তবে কি কারণে তাকে তুলে নেওয়া হলো এবং জিজ্ঞাসাবাদে তাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে তা এখনো জানা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ