সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা  

ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিলেন আবরারের ছোট ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেন ফায়াজ।

জানা গেছে, আবরার ফায়াজ কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হবেন। ইতোমধ্যে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হতে ঢাকা বোর্ড তাকে অনুমতি দিয়েছে।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ঢাকা কলেজ থেকে আজকেই ছাড়পত্র নিয়েছি। এখনও কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে। সব আনুষ্ঠানিকতা শেষে ৩-৪ দিনের মধ্যে ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করা হবে।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। আবরার ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে।’

এর আগে ঢাকায় আর পড়ালেখা করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ফায়াজ।

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্নের জবাবে গণমাধ্যমকর্মীদের ফায়াজ বলেছিলেন, ভাইকে হারিয়ে আমি একা হয়ে পড়েছি। ঢাকায় থাকার এখন কোনো মানে হয় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ