রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

তুহিন হত্যাকাণ্ড: ১০ জনকে আসামি করে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাইয়ে নৃসংশ হত্যার শিকার ৫ বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার মামলাটি দায়ের করেন তুহিনের মা মনিরা বেগম।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মোল্লা গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত রোববার রাতে সুনামগঞ্জের দিরায়েই রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে কে বা কারা এ কাজ করেছে তা জানা যায়নি।

ঘাতকরা তুহিনকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। হত্যাকারীরা তুহিনের পেটে দুটি ছুরি ঢুকে দেয়, দুটি কান কেটে নেয় এমনকি তুহিনের অণ্ডকোষও কেটে নেয় নরপশুরা। এ ঘটনা গণমাধ্যমকে প্রকাশিত হলে নিন্দার ঝড় ওঠে।

খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের বাবা আব্দুল বাছিরসহ তার তিন চাচা ও চাচাতো বোন ও চাচিকে আটক করেছে। এদের মধ্যে ২/৩ জন তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে, তুহিনের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ