রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলেকে অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ শিকারের দায়ে তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১১৫ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

দণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার রসুলপুর গ্রামের জেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), সাইফুল ইসলাম (২০) ও আহম্মদ হোসেন (৩৫)।

গতকাল সোমবার বিকেলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ এইচ এম জামেরী হাসান এ দণ্ড প্রদান করেন।

নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে অভিযান চালিয়ে মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১১৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ