রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

কিশোরগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন লাহুরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের পুরান থানাস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

মাওলানা সালাহ উদ্দিন রহ. দীর্ঘ ৫৫ বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়ায় হাদিসের অধ্যাপনা করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ শহরের বয়লা ইমাম বাড়ি জামে মসজিদের দীর্ঘ দিন খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশে-বিদেশের হাজার হাজার মুহাদ্দিস, মুফাসিসর তার ছাত্র।

মরহুম মাওলানা সালাহ উদ্দিন লাহুরী’র মৃত্যুতে কিশোরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। হাজারো ছাত্র তাকে এক নজর দেখার জন্য ভিড় করেছেন।

তার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। হুজুরের জানাজার নামাজ ঐতিহাসিক শহীদী মসজিদে জুমার পর অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ