রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফেনীতে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় আটক ভারতীয় নাগরিক মুহা. মঞ্জুর আলমকে (১৮) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. নাহিদুজ্জামান জানান, বুধবার রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এম এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাগরিক মঞ্জুর আলম। এসময় বিজিবি টহলদল তাকে আটক করে। আটক মঞ্জুর আলম ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার আমজাদনগর গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।

পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পামি কমান্ডার পর্যায়ে বিলোনিয়া আইসিপি পতাকা বৈঠকের মাধ্যমে অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ