রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানির প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বার্লিনে জার্মান ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগবান্ধব নীতির কথাও তুলে ধরেন।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড (বিডাব্লিউএ) নেতাদের সঙ্গে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশে বিনিয়োগবান্ধব নীতির কথা তুলে ধরে বিশেষ অর্থনৈতিক জোনে সুযোগ-সুবিধা উল্লেখ করেন। বিশেষ জোনে জার্মানির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো গাড়ি প্রস্তুতের সুযোগ নিতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী সপ্তম বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।

জার্মানির বাংলাদেশ ফোরাম আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ তুলে ধরেন। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী ভূমিকা নেয়ার জন্য আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী জার্মান ফেডারেল পার্লামেন্টের সদস্য ও সাউথ এশিয়ান পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান তোবিয়াস পাফ্লিউগারের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পোশাক পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ