রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাজশাহী সীমান্তে আটক ভারতীয় জেলে কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর চারঘাটে পদ্মা-বড়াল নদীর মোহনায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়া জেলে প্রণব মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির রাজশাহীর চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী চারঘাট থানায় তার বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করেন। মামলা দুটিতে তার বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশ ও বেআইনিভাবে অন্য দেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগ আনা হয়।

প্রণব মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বসন্ত মন্ডল। আটকের সময় তার কাছ থেকে প্রায় চার কেজি মাছ ধরার কারেন্ট জাল ও কিছু ইলিশ জব্দ করা হয়।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে বিজিবি সদস্যরা ভারতীয় জেলে প্রণব মন্ডলকে থানায় হস্তান্তর করেন। রাতে তাকে থানা হাজতে রাখা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযানে যায় বিজিবি। ওই সময় তিনজন জেলে অবৈধভাবে মাছ ধরায় তাদেরকে আটক করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে জেলেদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে পতাকা বৈঠক ছাড়া তাদের ছেড়ে দেয়া হবে না বলে জানিয়ে দেয় বিজিবি। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়তে শুরু করে। বিজিবিও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। ওই সময় তিন জেলের মধ্যে দুই জনকে নিয়ে যেতে সক্ষম হয় বিএসএফ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ