রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলি ও ককটেল নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে আতঙ্ক ছড়াতে প্রায় প্রতিদিনই গুলি ও ককটেল ছুঁড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও উপজেলার খেতারচর সীমান্তে ২ রাউন্ড গুলি ও ৬টি ককটেল ছুঁড়েছে তারা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৪ নিকট ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ একদল গরু চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোঁড়ে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সীমান্তবর্তী গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

সীমান্তে গুলি ও ককটেলের খবর নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিএসএফ প্রায়ই সীমান্তে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এর প্রতিবাদ কে করবে?

এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানীর সুবেদার মজিবর রহমান বলেন, আমার জানা মতে সাধারণ মানুষের ওপর বিএসএফ কোনো গুলি ও ককটেল ছোঁড়েনি। মাঝে মাঝে চোরাকারবারীর ওপর ছুঁড়েছে এমন কথা শুনেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ