রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পরে। এরপরই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা পরিবহনগুলো পরে চরম বিপাকে। বাধ্য হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া রুট দিয়ে পারাপার হওয়ার জন্য কাঁঠালবাড়ি ঘাট ত্যাগ করে অনেক গাড়ি।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ও শিমুলিয়া পয়েন্টে ১২টি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলছে। এক দিকে ড্রেজিং করলে আরেক দিকে পলি জমে যায় এ কারণে ফেরি চলাচল স্বাভাবিক করতে একটু বেশি সময় লেগেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ