শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘আমরা ঘর পেয়েছি, শেখ হাসিনা পাবেন বেহেশত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের পক্ষ থেকে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তার জন্য প্রাণভরে দোয়া করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১৯৭টি সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে ‘জমি আছে ঘর নেই’ ১৯৭টি হতদরিদ্র এমন সব পরিবারের মানুষ এ সুবিধা পেয়েছেন।বর্তমানে উপজেলার ইউনিয়নগুলোতে ২৭ উপকারভোগীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজ চলছে।

প্রতিটি ঘর সাড়ে ১৬ ফুট বাই সাড়ে ১০ ফুট এবং এর বারান্দা হবে সাড়ে ১৬ ফুট বাই পাঁচ ফুটের। সঙ্গে থাকবে একটি করে স্যানিটারি ল্যাট্রিন।

প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ টাকা। এদিকে এসব ঘর নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজের তদারকি করছেন বলে জানা গেছে।

কালীকচ্ছ গ্রামের মনোয়ারা বেগম। স্বামী মারা গেছেন বহুবছর আগে। তিনিসহ একাধিক সুবিধাভোগী বিনামূল্যে ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে সাংবাদিকদের বলেন, আমরা ঘর পেয়েছি, শেখ হাসিনা পাবেন বেহেশত।

এরআগে দূর্যোগ সহনীয় ৮টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।প্রতিটি ঘরের বরাদ্দ ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা। তিনি বলেন, গত অর্থবছরে উপজেলার ১৬২ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার এই ঘর নির্মাণ করে দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ