রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নাইজেরিয়ায় কুরআন অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশের সম্প্রতি কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে। ওই প্রদেশের কর্মকর্তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জামফার’র গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল এ ব্যাপারে বলেন, শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।

সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ইস্যুতে এই প্রদেশের ২৪ সদস্যের কমিটি একটি তদন্ত করেছে। এই তদন্তের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মুহাম্মদ মেটাওয়াল কয়েক দিন পূর্বে গুরুত্বারোপ করে বলেছিলেন, জামফারা’র গভর্নর এই ধরনের অপরাধের দোষীদের মর্যাদা নির্বিশেষে শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমাঞ্চলের একটি দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণ মুসলমান। অধিকাংশ মুসলমানেরা সেদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশসমূহে বসবাস করে। সেদেশের ৪০ শতাংশ জনগণ খ্রিস্টান এবং বাকী ১০ শতাংশ জনগণ বিভিন্ন ধর্মের অনুসারী। সূত্র: ইকনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ