রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ভারতে আল্লামা ইকবালের কবিতা পড়ানোয় প্রধান শিক্ষককে বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ . আল্লামা ইকবালের বিখ্যাত কবিতা ‘লপপে আতি হে দোয়া’ শেখানোয় ভারতের উত্তর প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

ফিকরু খবরের বরাতে জানা যায়, পিলিভিত জেলার জেলা ম্যাজিস্ট্রেট একটি হিন্দু জাতীয়তাবাদী সংস্থা বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছেন। একটি সরকারী বিদ্যালয়ে শিশুদের ‘ধর্মীয় প্রার্থনা’ শেখানোর বিষয়ে আপত্তি জানিয়েছিল তারা।

আল্লামা ইকবাল যখন এ কবিতা লিখেছিলেন, তিনি ভাবতেও মনে হয় পারেননি, তার লেখা কোনও কবিতা শেখানোতে একজন ব্যক্তি চাকরি হারাতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট বিভু শ্রীবাস্তব বলেছেন, জাতীয় সংগীতের পরিবর্তে বাচ্চাদের ধর্মীয় গানে শেখাচ্ছিলেন বলে এ প্রধানশিক্ষক সৈয়দ ফুরকান আলীকে বরখাস্ত করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেছিলেন, প্রধান শিক্ষক ফুরকান আলী জাতীয় সংগীতের পরিবর্তে আন্য একটি কবিতা শেখাতে চান, এটা অপরাধ বলে তাকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া উচিত ছিল।

অন্যদিকে ফুরকান আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা জাতীয় সঙ্গীতের পাশাপাশি আল্লামা ইকবালের একটি পার্থণা ছাত্রদের গেয়ে শোনাতাম। কারণ আমাদের এখানকার শিক্ষার্থীদের ৯৬ভাগ মুসলিম।

ফিকরুুখবর থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ