রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাবিতে শিক্ষার্থীর মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছিনতাই চেষ্টায় ব্যর্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মাথায় ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামসংলগ্ন শহীদ হবিবুর রহমান হলের মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম ফিরোজ আনাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার পরই রাবির প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

জানা গেছে, সন্ধ্যায় ফিরোজ তার বান্ধবীকে নিয়ে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এরপর তাদের হবিবুর রহমান হলের মাঠে নিয়ে ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে অস্বীকৃতি জানালে মাথায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় ফিরোজ চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হায়দার বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছিনতাইকারীরা শিক্ষার্থীর মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ প্রশাসনকে জানিয়েছি বিষয়টি, শিগগিরই তারা ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি বহিরাগত না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ