রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

হবিগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেক ট্রাকের চালক।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ