রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

অমিত-আরেফিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট শিক্ষাথী আবরার ফাহাদ হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা অমিত সাহা ও শামসুল আরেফিন রাফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে রোববার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার অমিত সাহার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। আর গত ১৫ অক্টোবর রাফাতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, ৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ