রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।

শনিবার দিবাগত রাতে উপজেলার মেরিনড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল আজিজ (২৪)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেলপাড়া গ্রামের ছালে আহম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, আজিজকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করে পুলিশ। পরে টেকনাফ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, সাত রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিশকাত ও কনস্টেবল রুমেন দাস আহত হয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ