রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

বয়স ৫৫ পেরোলে যুবলীগ করা যাবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ৫৫ বছর বয়সের ঊর্ধ্বে কেউ যুবলীগ করতে পারবেন না।

রবিবার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নেন।

গণভবনে এ বৈঠক থেকে জানানো হয়, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুদ্ধি অভিযানে যুবলীগের বেশ কয়েকজন বড় নেতা গ্রেফতার হয়েছেন। ক্যাসিনোকাণ্ডে বিতর্কিত হয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও। তার দেশত্যাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি তার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। এরপর থেকে ওমর ফারুককে যুবলীগের কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না। দেশে তার অবস্থানের ব্যাপারটিও ধোঁয়াশা। তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবলীগের কার্যক্রমে গতি ফেরাতে এবং বিতর্কিত নেতাদের সরানোর সিদ্ধান্ত নেয় সংগঠনের অভিভাবক ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ