রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ভোলায় হামলা ও হত্যার প্রতিবাদে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ভোলায় তাওহিদী জনতার উপর হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ময়মনসিংহ বড় মসজিদে ভোলায় তাওহিদী জনতার উপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভন্ন শ্রেণী পেশার কয়েক হাজার সাধারন মানুষ অংশ গ্রহন করেন।

আজ রোববার বাদ আছর অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশের বক্তব্যে নবীপ্রেমী তাওহিদী জনতার উপর হামলার নিন্দা জানান। অনতিবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দাবী করেন। বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহতা তুলে ধরে উগ্রবাদী সংগঠন ইসকনের সাম্প্রতিক উস্কানীর ব্যাপারে সরকারকে সতর্ক করেন ও হুশিয়ারী উচ্চারণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা নূরুল আবসার মাসুম মাওলানা আমীর ইবনে আহমাদ, মাওলানা হাজী মোশাররফ, মাওলানা আবু তাহের খান, মাওলানা শরীফুর রহমান, মাওলানা মানাযির আহসান খান তাবশীর, মাওলানা চৌধুরী নাসীর আহমাদ, মাওলানা ইসমাইল ইব্রাহীম প্রমূখ।

উল্লেখ্য, ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যক্তির উপর ক্ষোভ প্রকাশ করে আসছেন স্থানীয় মুসলিম তৌহিদী জনতা। তার বিচারের দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই স্থানীয় জনতা মিছিল, প্রতিবাদ চালিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ