রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মোবাইলের জন্য মাকে খুন করলো মাদকাসক্ত ছেলে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফোন কিনে না দেয়ায় বাগেরহাটে এক মাদকাসক্ত ছেলে তার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার সকালে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

নিহত রাবেয়া মল্লিক (৬০) বাসাবাটি এলাকার শাহাজান মোল্লার স্ত্রী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আটক ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৬) বাগেরহাট মডেল থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

নিহতের মেয়ে নাজমা বেগম জানান, তার ভাই রাসেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। তারা চিকিৎসা করেও ভাইকে সুস্থ করতে পারেনি। বিভিন্ন সময় তার ভাই মাদক কেনার টাকার জন্য মাকে বিরক্ত করতো।

পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, ছেলে রাসেলকে নিয়ে মা রাবেয়া মল্লিক বাসাবাটি তার বাবার বাড়িতে থাকতেন। আজ সকালে রাসেল তার মায়ের কাছে একটি মোবাইল ফোন চায়। মোবাইল ফোন না পেয়ে মাদকাসক্ত ছেলে রাসেল তার মাকে ছুরি মেরে হত্যা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে রাসেলকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ