রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

হাইকোর্টে ৯ বিচারপতি নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত নয় বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নয়জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে চারজন বিচারক, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুজন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন।’

সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদের নিয়োগ দেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

নিয়োগপ্রাপ্ত নয় অতিরিক্ত বিচারপতি হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নূর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ