শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আবদুল্লাহর পাসে থাকার ঘোষণা মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিলের পরপরই ৮২ বছর বয়সী জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার করে ভারত।

আজ সোমবার ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ফারুক আবদুল্লাহ’র জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী। আবদুল্লাহকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে ইতিবাচক মনোভাব রাখার আহ্বানও জানিয়েছেন মমতা। খবর এনডিটিভির

সাবেক এই মুখ্যমন্ত্রীর কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

টুইটারে পোস্টে মমতা ব্যানার্জি বলেন, ফারুক আবদুল্লাহ জিকে জন্মদিনের শুভেচ্ছা। এটা আপনার পক্ষে কঠিন সময়। আমরা আপনার পাশে আছি। দয়া করে ইতিবাচক মনোভাব নিয়ে থাকুন। আমরা আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি ওমর আবদুল্লাহ।

৫ আগস্ট কেন্দ্রের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণা করার আগের রাত থেকেই ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহকে আটক রাখা হয়। ওই সময় থেকেই দুই নেতার সঙ্গে তার দলের কোনো সদস্যদেরই সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

ফারুক এবং ওমর আবদুল্লাহকে আটকের দু'মাস পরে, গত ৬ অক্টোবর জম্মু ও কাশ্মীর প্রশাসন ন্যাশনাল কনফারেন্সের দলীয় সদস্যদের তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ