রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

চট্টগ্রামে ভোলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিনজেলা প্রতিনিধি

ভোলায় আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুসল্লিরা সমাবেশ করে। তাতে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২ টায় পটিয়া রেলওয়ে স্টেশন চত্ত্বর ও জিরিতে জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের নেতৃত্বে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পটিয়া রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে ডাকবাংলো মোড় হয়ে পটিয়া উপজেলা পরিষদসহ আরকান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

রেলওয়ে স্টেশন চত্ত্বরে নেতারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মহানবী সা. কে নিয়ে কটুক্তি করার দুঃসাহস কোথায় পেল? ওলী আউলিয়ার দেশের কুখ্যাত বিপ্লব চন্দ্র শুভসহ বোরহানুদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা এদেশের নবিপ্রেমিক তৌহিদীজনতা রাজপথে নামতে বাধ্য হবে। এভাবে যাতে আমাদের আর কারো জীবন দিতে না হয় তার নিশ্চয়তা চাই। আমার ধর্ম ও ধর্মীয় অনুভূতির প্রতি সকলের সম্মান প্রদর্শনের রাষ্ট্রীয় আইন চাই।

মাওলানা শহীদুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা মুফতি বেলাল উদ্দীন, মাওলানা শোয়াইব জিয়া, মাওলাবা ফোরকান উল্লাহ পটিয়াভী, মাওলানা মোজাম্মেল হক চৌধূরী প্রমুখ।

এদিকে জিরিতে জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বোরহানুদ্দীনে মুসল্লীদের প্রতিবাদ সমাবেশে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও ঘৃনিত। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ