রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

'দুই দেশের মুসলমানদের জন্যই কাশ্মীর রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির সিনেটর সিরাজুল হক। তিনি বলেছেন, কাশ্মীর রক্ষার আন্দোলন মূলত পাকিস্তান রক্ষার আন্দোলন।

গতকাল রোববার অ্যাবোটাবাদে কাশ্মীর আন্দোলন নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সিরাজুল হক বলেন, কাশ্মীরকে নিয়ে যত লড়াই এবং আন্দোলন এসবই ভারত এবং পাকিস্তানের মুসলমানদের জন্য করা হচ্ছে।

তিনি বলেন, বিগত ৭২ বছরে অধিকৃত কাশ্মীরের কোন অবস্থা ও অবস্থান পরিবর্তনের সাহস কেউ দেখায়নি। কিন্তু নরেন্দ্র মোদি-সরকার দেখিয়ে দিয়েছে, পাকিস্তানের সরকার দুর্বল, তারা কাশ্মীরকে ভারতের পুরোপুরি অংশ বানিয়ে নিয়েছে।

সিরাজুল হক গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র পাকিস্তান-ই নয় বরং ভারতীয় ২২ কোটি মুসলমানদের জন্যও কাশ্মীর রক্ষার আন্দোলন করতেই হবে।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ