রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

ভোলায় হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকার, সরকারের প্রশাসন: মাওলানা আব্দুর রব ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে ভোলায় শান্তিপূর্ন মিছিলে পুলিশ কর্তৃক মুসল্লিদের হত্যার প্রতিবাদে আজ সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়তের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়তের সেক্রেটারি হুজাইফা ওমরের সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সহ-সভাপতি আবদুর রব ইউসুফী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন, ভোলার বোরহানউদ্দিনে যে ঘটনা ঘটেছে তা আর ঘটবে না এমন না। এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। ইসলামের উত্থানকে নাস্তিকরা ঠেকাতে না পারার কারনে এরা হিন্দুদের দিয়ে নবীদেরকে গালিগালাজ করে ত্রাস সৃষ্টি করে বিবেধ তৈরী করে। দেশে সব ধরনের মিছিল মিটিং করার অনুমতি থাকার পরও ভোলার বোরহানউদ্দিনে পুলিশ প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ মেনে নেয়া যায় না । ভোলায় হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকার, সরকারের প্রশাসন। অতএব, এদের বিচার করতে হবে।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবিদীন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক, সহ সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, ঢাকা মহানগরের সহ-অর্থ সম্পাদক মাহদী হাসান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ