রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

যাত্রীবাহী সৌদিগামী উড়োজাহাজের ঢাকায় জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের গুয়াংজু থেকে ২৯৯ আরোহী নিয়ে সৌদি আরবের রিয়াদগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উড়োজাহাটির একটি ইঞ্জিন বন্ধ হওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।

সূত্র জানায়, গুয়াংজু থেকে ২৯৯ জন যাত্রী নিয়ে সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বলেন, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সৌদির বিমানটি অবতরণ করে। তবে কোনো সমস্যা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। তিনি জানান, ফ্লাইটে পাইলট, কেবিন ক্রু, যাত্রীসহ ২৯৯ জন আরোহী ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ