রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

সাভারে দুই ভুয়া পুলিশ আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ইদ্রিস হাওলাদার (৩৬) ও শিপন মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেনে এলাকার লোকজন। সোমবার (২১ অক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে ইদ্রিস হাওলাদারের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার এতালিয়া গ্রামে। আরশিপন মিয়ার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাগবাড়ি গ্রামে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণাকালে দুই ব্যক্তিকে আটকে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের করে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃতরা পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ