রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার মধ্যরাতে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাত সোয়া ১১টার দিকে রাজীবকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তার ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় সাতদিন ও মাদক মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতেই অস্ত্র ও মাদক আইনে রাজধানীর ভাটারা থানায় মামলা দু’টি দায়ের করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা কাউন্সিলর রাজীবকে শনিবার রাতে গ্রেফতারের সময় ওই বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার রাতে ভাটারা থানায় তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের 'কথিত' ছেলে রাজীব। রাজধানীর মোহাম্মদপুরে রাজত্ব গড়ে তুলেছেন তিনি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, খুন, কিশোর গ্যাং, মাদক ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে ৮ নম্বর সড়কের ৪০৪ নং বাসায় অভিযান চালায় র‌্যাব-১। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। সেটি ছিল তার বন্ধুর বাসা। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।

ওই বাড়িতেই রাজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাইজিং সোসাইটির ১ নম্বর রোডে ৩৩ নম্বর বাসায় অভিযান চালায় র‌্যাব-২। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। সবশেষ তার কাউন্সিলর কার্যালয়ে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। অবশেষে তাকে র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ