রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

আমরা কখনও সন্ত্রাসীদের সঙ্গে এক টেবিলে বসব না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সিরিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে তুরস্ক। রজব তাইয়েব এরদোগানের বরাতে এমনটাই জানিয়েছে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এরদোগান বলেন, আমি আশা করি, পুতিন ও আমি সিরিয়া ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

আজ মঙ্গলবার পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠকের কথা রয়েছে।

তুরস্ক কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চুক্তি বা সমঝোতা করবে না বলে আবারও দৃঢ়তা ব্যক্ত করেন এরদোগান। তিনি বলেন, আমরা কখনও সন্ত্রাসীদের সঙ্গে এক টেবিলে বসব না। এ ছাড়া অন্য কিছু হতে পারে। এটি আমাদের কাজ নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কিছু তাৎপর্যপূর্ণ বিষয় থাকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধের কিছু নীতি থাকে, সেগুলো প্রয়োগ করতে হবে।

উত্তর সিরিয়ায় ৩০ হাজার ট্রাক অস্ত্র ইরান হয়ে সন্ত্রাসী সংগঠনকে পৌঁছানো হয়েছে বলে উল্লেখ করেন এরদোগান।

পশ্চিমাদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা মদদপুষ্ট সন্ত্রাসীরা আমাদের আক্রমণ করছে। ন্যাটোর দেশগুলো ও ইউরোপিয়ান দেশগুলোও আক্রান্ত হচ্ছে। তা হলে আপনারা কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবেন না? তার পরও আপনি কেন তাদের (কুর্দি সন্ত্রাসীদের) পক্ষে অবস্থান নেবেন?

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস ও শরণার্থী সমস্যা আমাদের রয়েছে। আমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরিবর্তে আমাদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিসংঘের সংস্কার হওয়া উচিত বলে মনে করেন এরদোগান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ