রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, আমিরাতেও কম্পন অনুভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের দক্ষিণাঞ্চলে সোমবার একটি ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

ইরানি সংবাদ সংস্থাটির মতে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজান প্রদেশের কুখের্দ শহরে।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত খবরে সরকারি কর্মকর্তাদের বরাতে বলা হয়, এখনও অঞ্চলটি থেকে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গণমাধ্যম গালফ টুডে জানায়, দেশটিতে এদিন বিকেলে ইরানে আঘাত হানা ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিরিওলজির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ইউএই এর উত্তরাঞ্চলের বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন অনুভব করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে একটি অ্যাপার্টমেন্টের বৈদ্যুতিক বাল্বগুলো কাঁপতে দেখা গেছে। রাস আল খাইমাহ, দুবাই ও আবুধাবির বাসিন্দারাও কম্পন অনুভব করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ