রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

‘পাকিস্তান এবং ইমরান খান একে অন্যের জন্য আবশ্যক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাইনাস ইমরান খানের কোনও বিকল্প নেই;
পাকিস্তান এবং ইমরান খান একে অন্যের জন্য আবশ্যক বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ তথ্য সহায়ক সচিব ডাক্তার ফেরদৌস আশেক আ'ওয়ান।

গতকাল সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ মাসের শেষদিকে বিরোধী দলগুলোর ইমরান হঠাও আন্দোলনের ডাক দেয়ার বিষয়ে তিনি বলেন, আন্দোলন আহবানকারী মাওলানা ফজলুর রহমান নিজেই সন্দিহান; তারা এখনো এই আন্দোলনের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি-অবস্থা এরূপ দাঁড়িয়েছে যে,স্বয়ং আহবানকারীগণই অন্যকারো আহবানের প্রয়োজন অনুভব করছে।

ডাক্তার ফেরদৌস বলেন, বিরোধীদের ঘরের চেরাগের আগুনে সেই ঘরই জ্বালিয়ে দেয়ার বাসনা তারা কখনোই পূরণ করতে পারবেনা।

আর সরকার কারো প্রতিবাদের অধিকার হরন করতে চায়না, তবে যদি সরকারকে অসম্মান করা হয়, তাহলে সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নিবে; চুপ করে বসে থাকবেনা।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ