রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

শ্রীলঙ্কায় ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৪ জন মারা গেছেন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ৫৫ হাজারের অধিক মানুষ এ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রোগ বিস্তার বিভাগ।

শ্রীলঙ্কান রোগ বিস্তার বিভাগ গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ অক্টোবর পর্যন্ত পুরো শ্রীলঙ্কা জুড়ে ৫৫ হাজার ৮শ ৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেবল রাজধানী কলম্বোতেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮শ ৫৪ জন।

রোগ বিস্তার বিভাগ শ্রীলঙ্কার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টি জেলা কলম্বো, গল, গাম্পাহা, কালুয়াতারা এবং রত্নপুরাকে উচ্চ-ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।

স্থানীয় চিকিৎসকরা মাত্র ১০ মাসে এত সংখ্যক মানুষের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তারা প্রচণ্ড জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরানো কিংবা মূত্রথলির রোগে আক্রান্ত সকল রোগীকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। তাছাড়া জ্বরে আক্রান্ত সকল রোগীদের পর্যাপ্ত বিশ্রাম এবং গর্ভবতী নারীদের জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

এছাড়াও শ্রীলঙ্কায় গত বছর ৪৮ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মারা গিয়েছিলেন ৫৮ জন। সূত্র: সিনহুয়ার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ