রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাপক ধরপাকড়ের শিকার হয়ে সৌদি আরব থেকে  দেশে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি।

গতকাল সোমবার রাতে সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এসব প্রবাসীরা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। ফেরত আসা বাংলাদেশিরা হলেন- কুমিল্লার আবুল হোসেন, আলমগীর হোসেন, নওগাঁর রাইসুল ইসলাম, হবিগঞ্জের তরিত মিয়া, নাটোরের রিদয় হোসেন, নারায়ণগঞ্জের মো. জসীম, ব্রাহ্মণবাড়িয়ার আজিজুর, জামালপুরের আব্দুল খালেকসহ অনেকে।

বিমানবন্দরে নেমেই তারা অভিযোগ করেন, আকামার মেয়াদ থাকা সত্ত্বেও মিথ্যা অভিযোগে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

তারা সৌদি আরবে বৈধভাবে ছিলেন এবং আকামার মেয়াদ থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদের আটক করে দেশে পাঠিয়ে দিয়েছে।

তারা আরও জানান, কর্মস্থলে যাওয়ার পথে কিংবা কর্মরত থাকা অবস্থায়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়, বাজার করতে বের হলে রাস্তা থেকে ধরে নিয়ে যেত তারা। আকামা দেখানোর পরও কোনো রক্ষা হয়নি।

নিয়োগকর্তা বা কফিল কোনো দায় দায়িত্ব নেয়নি বলেও অভিযোগ করেন দেশে ফেরা কর্মীরা।

চলতি বছরের ৯ মাসে সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রাভেল পাস নিয়ে ৩৬ হাজার ৭৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে শুধুমাত্র সৌদি আরব থেকেই ১৬ হাজার বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন।

দেশে ফেরা কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ