রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

অপহরণের পর বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি দীপময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হেডম্যান (মৌজাপ্রধান) দীপময়কে অপহরণ করে দুর্বৃত্তরা।

দীপময়কে খুনের ঘটনায় সকালে থেকে উপজেলায় বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। তঞ্চঙ্গ্যা জনগণ থানায় ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ খান জানান, মঙ্গলবার হলুদিয়া পাড়া থেকে দীপময় তালুকদারকে অপহরণ করা হয়। পরে বুধবার সকালে এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, দীপময় সেনাবাহিনীর ট্রানজিট সড়ক নির্মাণের কাজ করছিলেন। মঙ্গলবার কাজ শেষে হলুদিয়া পাড়ার জিরো মাইল এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে করে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় তার সাথে থাকা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, গান্ধী তঞ্চঙ্গ্যা ও নাছির উদ্দিনকে ছেড়ে দেয়া হয় এবং তারা ৩-৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ