রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

আকাশপথে যোগাযোগ বাড়াতে কাজ চলছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আকাশপথে বাকি বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘আমরা গত ১০ বছরে ১০টি যাত্রীবাহী বিমান কিনেছি, যার মধ্যে আছে চারটি ৭৮৭ ড্রিমলাইনার, দুটি ৭৩৭ ও চারটি ৭৭৭ বোয়িং। আমরা আরও দুটি উড়োজাহাজ ক্রয়ের প্রস্তুতি নিচ্ছি।’

প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী ষষ্ঠ ইন্টারন্যাশনাল ফ্লাইট সেফটি সেমিনার ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আশা প্রকাশ করেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিউইয়র্ক, টোকিও, টরেন্টো ও সিডনির মতো দূরবর্তী রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। ‘আমরা এ বিষয়ে আশাবাদী... বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি ১ এ উন্নীত করার কাজ এগিয়ে চলছে।’

শেখ হাসিনা বলেন, ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির ইন্টারনেশন্যাল সেফটি অ্যাসেসমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি ১ ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশের ভৌগলিক অবস্থান প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করতে পারে বলে মত দেন তিনি।

‘এ থেকে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব...আন্তর্জাতিক রুটের যাত্রীরা স্বল্প সময়ে তাদের গন্তব্যে যেতে পারবেন। এটা মাথায় রেখে আমরা বিমানবন্দরগুলোর উন্নয়ন করছি,’ বলেন তিনি।

শেখ হাসিনা জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়েকে ১২ হাজার ফুট পর্যন্ত বাড়িয়ে একে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করতে সরকার প্রকল্প বাস্তবায়ন করছে। সেই সাথে বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নেপাল, ভুটান ও ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে সরকার সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে আধুনিকভাবে নির্মাণ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ