রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

পশ্চিমবঙ্গে কোন ডিটেনশন ক্যাম্প হবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃণমূল ক্ষমতায় থাকতে পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প (বন্দিশালা) কিছুই হবে না বলে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সরকারি অফিসারদের এ নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত(এআরসি) তালিকা প্রকাশিত হয়েছে। তৈরি হয়েছে ডিটেনশন ক্যাম্পও। শুধু আসাম নয়, কর্ণাটকেও ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে।

গতকাল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনভাবেই যেন ভোটারদের হেনস্থা করা না নয়। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভোটার তালিকায় জলঘোলা করার চেষ্টা চলছে। অনেকসময় ভোটার তালিকায় ডাবল এন্ট্রির অভিযোগ সামনে আসছে। দেখা যাচ্ছে, ভোটার একজন। কিন্তু নাম তুলেছেন দু জায়গায়। এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া এনআরসি প্রসঙ্গে মমতা বলেছেন, এনআরসি নিয়ে ভুয়া প্রচার চলছে। বাংলায় এনআরসি হবে না। নাগরিক পঞ্জিকরণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গে।

তিনি আরও বলেন , এনআরসি নিয়ে কোচবিহার, আলিপুরদুয়ারে একাংশ রাজবংশীদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আসামে রাজবংশীদের নামই সবচেয়ে বেশি বাদ পড়েছে। শুধু এনআরসি নয়, নাগরিকত্ব সংশোধনী বিলও যে তৃণমূল কংগ্রেস কোনওমতে সমর্থন করবে না, তা-ও স্পষ্ট করে দেন তৃণমূল এই নেত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ