রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

সিরিয়া থেকে কুর্দিদের হঠাতে তুরস্ক-রাশিয়া চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরাতে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পোঁছেছে তুরস্ক। রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর সোচিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই চুক্তি স্বাক্ষর করেন।

আজ বুধবার এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি। চুক্তির কয়েক ঘণ্টা পরই বুধবার তুরস্ক-সিরিয়া সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে রাশিয়া।

কুর্দি ইস্যুতে স্বাক্ষরিত চুক্তিটিকে দুটি দেশই ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে। চুক্তি অনুসারে বেঁধে দেওয়া সময়ের (২৯ অক্টোবর) মধ্যে কুর্দি সেনাবাহিনী নিজেদের প্রত্যাহার না করলে সিরিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলে যৌথ টহল শুরু করবে তুরস্ক ও রাশিয়া।

তাছাড়া সিরিয়ার মানবিজ ও তাল রিফাত শহর থেকে কুর্দিদের সরিয়ে দেওয়া হবে। রাশিয়াতে দুই নেতার বৈঠকে মোট ১০ দফার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাশিয়া গত সপ্তাহেও সিরিয়ায় তুরস্কের হামলার প্রতিবাদ করে এ হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। পাশাপাশি কুর্দিদের সাহায্য করার ব্যাপারেও স্বদিচ্ছার কথা জানিয়েছিল। এর জবাবে কুর্দি নেতারা রাশিয়ার উপর তাদের অনাস্থার কথা উল্লেখ করেন।

এদিকে চুক্তির কয়েক ঘণ্টা পরই তুরস্ক-সিরিয়া সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনী ইতোমধ্যে সিরিয়া সীমান্তবর্তী দুটি গুরুত্বপূর্ণ শহর কোবান এবং মানবিজে প্রবেশ করেছে।

উল্লেখ্য, সিরিয়ান কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী বলে দাবি করে আসছে তুরস্ক। গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। তুরস্কের দাবি কুর্দিদের হঠিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠন করে সেখানে তুরস্কে অবস্থানরত সিরিয়ান শরণার্থীদের রাখা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ