রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

ওসি মোয়াজ্জেমেরও সর্বোচ্চ শাস্তি দাবি নুসরাতের আইনজীবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ রায় দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে বাদীপক্ষের আইনজীবী শাজাহান সাজু সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেমেরও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নুসরাত হত্যার রায় ঘোষণার পর আইনজীবী শাজাহান সাজু সাংবাদিকদের এসব কথা জানান।

এই আইনজীবী বলেন, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১০ ধারার দায়েরকৃত মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। নুসরাতের বাবা-মা ও ভাই-বোন সাক্ষী রয়েছেন। ওই মামলায় সাক্ষ্য দেয়া হবে, আমরা আশা করি ওই মামলায়ও ওসি মোয়াজ্জেম সর্বোচ্চ শাস্তি পাবেন।

তিনি আরও বলেন, সিরাজ উদদৌলা তার পিয়ন নুরুল আমীনকে ডেকে সকাল সাড়ে ১০টায় নুসরাতকে যৌন হয়রানি করে। ওই মামলায় নুসরাত সিনিয়র জুডিশিয়াল কাউন্সিলর ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন। ওসি মোয়াজ্জেম বেআইনিভাবে মেয়েটিকে হয়রানি করে তার জবানবন্দি রেকর্ড করে তা বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে, যা তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ।

আবারও ওসি মোয়াজ্জেমের শাস্তির দাবি করে আইনজীবী শাজাহান সাজু বলেন, আপনারা জানেন মেয়েটি যৌন হয়রানির শিকার হয়ে ওসির কাছে বিচার চাইতে গিয়েছিল, অঝোরে সে কেঁদেছে, তার কাঁদার কোনো গুরুত্ব না দিয়ে, অবহেলা করে, অট্টহাসি দিয়ে জবানবন্দি রেকর্ড করে বেআইনিভাবে তা মিডিয়ায় প্রচার করেছে সেইজন্য আমরা ওসি মোয়াজ্জেমের শাস্তি দাবি করি। আশা করি ওই মামলায় সে শাস্তি পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ