রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

লেবাননে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

দেশটির জাতীয় বার্তা সংস্থা বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননের কে-ফারকেলা গ্রামের ফাতিমা প্রবেশদ্বারের কাছে একজন নাগরিক একটি শিকারি বন্দুক দিয়ে ড্রোনটি গুলি চালিয়ে ভূপাতিত করে।

তবে লেবাননের এমটিভি বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা ওই ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলের সেনাবাহিনীও তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, নিরাপত্তার অভিযান চালানোর সময় ড্রোনটি খোয়া যায়।

ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে রুটিন নিরাপত্তা অভিযানের সময় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট ইসরায়েলের দুটি ড্রোন হিজবুল্লাহ যোদ্ধারা ভূপাতিত করেছিল। সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ