শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে বাহরাইনের রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা গোপনে বৈঠক করেছেন। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদপেস্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে বাহরাইন।

গত কয়েক বছর ধরে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছে তবে তারা তা প্রকাশ্যে স্বীকার করে না।

একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থা বাহরাইন আল-ইয়াওম জানিয়েছে, গত এপ্রিলে হামাদ ও নেতানিয়াহুর মধ্যে ওই বৈঠক গোপন অনুষ্ঠিত হয়।

সে সময় বাহরাইনের ৬৯ বছর বয়সী রাজা হামাদ হাঙ্গেরির প্রেসিডেন্ট জ্যানোস আদেরের সঙ্গে বৈঠকের নামে বুদাপেস্টে সফর করেন।

বাহরাইনে ২৫ জুন যে কথিত শান্তি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তার প্রস্তুতি নিয়েও রাজা হামাদ বৈঠকে আলোচনা করেন। সূত্র আরো জানায়, নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে রাজা হামাদ ওই বৈঠক করেন।

নেতানিয়াহু সে সময় পরিবার নিয়ে অবকাশ যাপন করছিলেন কিন্তু বৈঠকের জন্য তিনি অবকাশযাপন সংক্ষিপ্ত করে হাঙ্গেরিতে ছুটে যান এবং হামাদের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে ওই দিনই আবার তিনি ফিরে যান। এ বৈঠকের ব্যাপারে সে সময় আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ