শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

শত্রুদের প্রতিরোধে মুসলিমদের ঐক্য চান রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে ঐক্য বাড়াতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানি সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানায়, মুসলিমদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ককেশাস (ককেশাস অঞ্চলের) মুসলিমস অফিসের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের সময় এমন আহ্বান জানান তিনি।

শত্রুরা যেন মুসলিমদের মধ্যে এসে বিরোধ তৈরি করতে না পারে সেজন্য ঐক্যের ওপর জোর দেন তিনি।
বৈঠকে হাসান রুহানি বলেন, অত্যাচার-নিপীড়ন, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলামসহ সব ধর্মেরই কর্তব্য। ইসলাম কতটা ক্ষমাশীল তা সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলের মানুষের ধর্মের প্রতি আগ্রহ অনেক বাড়ছে। আমাদের মধ্যে ঐক্যের জন্য এটিই অন্যতম ভিত্তি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ