শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

শান্তিতে নোবেল বিজয়ীর বিরুদ্ধে বিক্ষোভে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শান্তি নোবেল বিজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভে ১৬ জন নিহত হয়েছে। আবি আহমেদের এক সময়ের মিত্র জাওয়ার মোহাম্মদের সমর্থকেরা এক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে আসছে দেশটিতে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সূত্রে এ খবর জানায় তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি। অ্যামনেস্টির গবেষক ফিসেহা তেকলে এএফপিকে জানায়, এখন পর্যন্ত আমরা ১৬ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, সরকার বিরোধী এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তবে এখন এই বিক্ষোভ জাতিগত ও ধর্মীয় সংঘাতের দিকে রূপ নিচ্ছে।

ফিসেহা তেকলে বলেন, ‘কিছু মানুষ মারা গিয়েছে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে। গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।’ এদিকে জাওয়ার মোহাম্মদ সহিংসতা বর্জনের জন্য মানুষের প্রতি আহ্বান জানান।

সরকারের প্রতি সমঝোতামূলক বক্তব্য দিয়ে তিনি বলেন, ‘এখন একে অপরের হত্যার সময় নয়’, তবে তার সমর্থকদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেন।

গত বছর আবি আহমেদের দেশটির ক্ষমতায় আসার পেছনে বড় ভূমিকা ছিল দেশের বৃহত্তম জাতিগোষ্ঠী ওরোমোর সংগঠক এবং মিডিয়া উদ্যোক্তা জাওয়ারের। আবি নিজেও একই জাতিগোষ্ঠীর নেতা।

উল্লেখ্য, এ বছর শান্তিতে নোবেল পান প্রধানমন্ত্রী আবি আহমেদ।ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ