বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

হিজাব পরায় দৌড় প্রতিযোগিতায় ‘অযোগ্য’ কিশোরী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় হিজাব পরে অংশ নিতে চাওয়ায় এক কিশোরীকে ‘ডিসকোয়ালিফাইড’ ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাথলেটিক সংস্থা।

মিরর জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর নাম নূর আলেকজান্দ্রিয়া আবুকারাম। নিজের স্কুলের সর্বশেষ দৌড়ে সে তার সেরা টাইমিং অর্জন করে।

‘হিজাব আমার অংশ। অথচ তারা অন্য ইউনিফর্ম পড়ে দৌড়াতে বলে,’ অভিযোগ করে আবুকারাম বলে, ‘আমি নিশ্চিত এটা আমার ধর্মের বিরুদ্ধে যায়।’ আয়োজকেরা আবুকারামকে বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে হলে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে।

আয়োজকদের যুক্তি, ‘এই প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য নির্ধারিত পোশাক আছে। আবুকারাম সেটি না পরে নিয়ম ভঙ্গ করেছে।’

আবু কারাম বলছে, ‘এটা কোনো নিয়ম হতে পারে না। আমি আমার পছন্দমতো ধর্মীয় পোশাক পরতেই পারি। আমাকে বাধা দেওয়া অন্যায়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ