শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ

অতিরিক্ত টাকা ছাড়া পাসপোর্ট হয় না, কারাগারে দালাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে শেখ তরিকুল আলম নামে এক চিহিৃত দালালকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে শহরের পলাশপোল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা।

সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম শহররে কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত শেখ বাশারত আলীর ছেলে।

ম্যাজিস্ট্রেট সজল মোল্যা জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেন না- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় দুইজন ভুক্তভোগীর স্বীকারোক্তি মোতাবেক একটি টিম সেখান থেকে তরিকুল আলম নামের ওই চিহিৃত দালালকে আটক করে। তবে অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম জানান, পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ইন্দ্রিরা গাইন, আউট সোর্সিং লাভলু, এমএলএসএস মনির হোসেন ও সোহাগ প্রতিটি পাসপোর্ট বাবদ তাদের কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক সাখাওয়াৎ হোসেনকে তার অফিসের অবৈধ সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মৌখিক সুপারিশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ