শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক!

চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ সোমবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিক আহমেদ

সেনা প্রধান বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’

এর আগে, সেনা প্রধান কাদিরাবাদ সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে ৭ম কর্নেল কমান্ডেট হিসেবে ব্যাজ পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে বগুড়া এরিয়া কামান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ