শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

দুর্নীতিবিরোধী বিক্ষোভে ইরাকে নিহত বেড়ে ২৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১৪ জন নিহত হয়েছে। এ মাসের শুরু থেকে চলা সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ২৫০ জন নিহত হয়েছে।

রয়টার্সের বরাতে জানা যায়, সোমবার রাতে কারবালায় চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ১৪ জন নিহত হয়।

সরকার হতাহতের সংখ্যা গোপন করলেও নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রে এই খবর জানা যায়। এদিন রাতে আহতের সংখ্যা অন্তত ৮৬৫ জন।

তবে কারবালার স্বাস্থ্য বিভাগের প্রধান জানান, আহতের সংখ্যা ১২২ জন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সংখ্যা ৬৬ জন।

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ১ অক্টোবর হাজার হাজার মানুষ রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে।

দ্বিতীয় দফায় মাস জুড়ে গোটা দেশ অচল করে দেয় বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ২৫০ জন মানুষ নিহত হয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের দমনে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে মুখোশধারী লোকদেরও দেখা গিয়েছে। এ ছাড়া অজ্ঞাত স্নাইপারদের হাতে নিহত হচ্ছে বিক্ষোভকারীরা।

ধারণা করা হচ্ছে, বিক্ষোভ দমনে পেছন থেকে কাজ করছে ইরান। বাগদাদসহ বিভিন্ন শহরে ইরানের দূতাবাস ও কনস্যুলেটের সামনে ইরান বিরোধী স্লোগানও দিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ