বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নথি দিতে হবে ৫ কার্যদিবসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল কোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফাইড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার মোবাইলে কোর্টে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির রিট আবেদনের প্ররিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব হেডকোয়াটার্সের মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত মুহা. মহিউদ্দিনকে ৬ মাসের সাজা দেন।

সাজার ওই আদেশের জন্য আপিল করতে কেস রেকর্ডের সার্টিফাইড কপি পেতে ২৫ সেপ্টেম্বর আবেদন করেন। কিন্তু এক মাসের বেশি পার হলেও তিনি এখন সার্টিফাইড কপি পাননি।

এ অবস্থায় হাইকোর্টে আবেদনে করেন ওই ব্যক্তি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ