বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ক্যামেরুনে ভূমিধসে নিহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে সোমবার হওয়া ভূমিধসে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।

ভূমিধসে আরও অনেকেই মাটি চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে বাফুসাম শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে।

বাফুসামের গভর্নর ফোংকা আওয়া অগাস্টিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার পরও অনিরাপদ স্থানে বাড়ি তুলেছিল স্থানীয় লোকজন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আলবার্ট কেংগে বলেন, স্থানীয় সময় রাত ১০টার দিকে আমি প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমি দেখলাম যে, পাহাড় ধসে পড়ল।

ভূমিধসের পর থেকেই রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ